করোনার তৃতীয় ঢেউ আসার আগেই শিশুদের জন্য উন্নতমানের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু - The News Lion

করোনার তৃতীয় ঢেউ আসার আগেই শিশুদের জন্য উন্নতমানের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু

 


দি নিউজ লায়ন;    করোনার তৃতীয় ঢেউ আসার আগেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন থেকেই শিশুদের জন্য উন্নতমানের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার কাজ  শুরু হয়েছে।  জানা গেছে,   সংক্রমিত শিশুদের চিকিৎসার জন্য পর্যায়ক্রমে ১০০টি শয্যা প্রস্তুত করা হবে এখানে। প্রথম পর্যায়ে আপাতত ৩৬টি শয্যা প্রস্তুত করা হচ্ছে।


 এগুলি SNCU,  HDU এবং অক্সিজেন পরিষেবাযুক্ত ১২টি করে শয্যা থাকছে। SNCUএর পাশাপাশি ৬টি শয্যা নিয়ে Neonatal Intensive Care Unit (NICU) এবং ৬টি শয্যা নিয়ে Pediatric Intensive Care Unit (PICU) তৈরী করা হচ্ছে বলে জানিয়েছেন   পশ্চিম মেদিনীপুর এর জেলাশাসক ডঃ রস্মি কোমল।শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগ নিয়ে  জেলাশাসক এর নেতৃত্বে চিকিৎসা পরিসেবার সংগে যুক্ত আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় । 


পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় যে  করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিশুদের উন্নতমানের চিকিৎসা পরিসেবা দেওয়ার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি শুরু করা হয়েছে ।খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন হবে। যাতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে ও শিশুরা যাতে কোনভাবে বিপদে না পড়ে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.